সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৩
নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট :: গোয়াইনঘাটে স্কলার্স একাডেমির উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সনদ বিতরণ সম্পন্ন হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় একাডেমির হল রোমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক ও সাবেক সভাপতি ডাঃ তবারক আলী। একাডেমির পরিচালক সাংবাদিক মনজুর আহমদ’র পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন একাডেমির পরিচালক ও সদস্য সচিব আব্দুস শুকুর, একাডেমির অধ্যক্ষ কুতুব আলী, একাডেমির পরিচালক মাষ্টার সফিকুর রহমান, একাডেমির পরিচালক অরুণ কুমার দেব, একাডেমির পরিচালক মাওলানা রফিকুর রহমান, একাডেমির পরিচালক শামিম আহমদ, অভিভাবক সদস্য আজমল আলী চৌধুরী, হেলাল উদ্দিন, মুস্তাক আহমদ, মাহমুদ আলী, কবির উদ্দিন, করিম আলী।
উল্লেখ যে এবারের ৫ম শ্রেনীর মেধাবৃত্তি পরীক্ষা ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক মেধাবৃত্তি পরীক্ষায় স্কলার্স একাডেমি থেকে ৩৫ জন শিক্ষার্থী টেলেন্টপুল ও সাধারণ বৃত্তি অর্জন করে এবং একাডেমির ৪র্থ শ্রেনীর ছাত্রী ইশরাত জাহান ইমা সারা দেশের মধ্যে ১ম স্থান অর্জন করে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd