সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৩
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ সুরমার উপজেলার রশিদপুর এলাকায় দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার সকাল সাড়ে ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টায় রশিদপুর নামক স্থানে সিলেটগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট১৩-২৪০৩) বিপরীত দিক বিশ্বনাথ থেকে আসা হোলসিম সিমেন্ট কোম্পানির কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-শ ১৩-০৯৫১) সংঘর্ষ হয়। এতে দুটি কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। বড়ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষায় দুটি কাভার্ডভ্যানের চালক ও হেলপার। এসময় ৩৩ হাজার ভোল্টেজ বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে যায়।
ঘটনার পর সড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ সদস্যরা গিয়ে সড়ক থেকে একটি গাড়ি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd