মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচার: গ্রেপ্তার ২

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৩

মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচার: গ্রেপ্তার ২

মাধবপুর সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুরে ডিমের খাঁচায় (ক্যারেট) ও কাপড়ের ভাঁজে অভিনব কৌশলে লুকিয়ে গাঁজা পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে তিন ঘটিকায় চৌমুহনী ইউনিয়নের তিনগাওঁ এলাকায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের নিকট থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আরিফ হোসাইন।

 

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মো. রতন মিয়া (২৮) ও মো. রিপন মিয়া (২১)।

 

গাঁজা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..