দোয়ারাবাজারে সাংবাদিক মুন্নাকে প্রাণ নাশের হুমকি: জিডি

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৩

দোয়ারাবাজারে সাংবাদিক মুন্নাকে প্রাণ নাশের হুমকি: জিডি

দোয়ারাবাজার সংবাদদাতা: সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিক এনামুল কবির মুন্না (২৯) কে প্রাণনাশের হুমকি দিয়েছে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোপাইটার এরুয়াখাই গ্রামের আব্দুল খালেকের ছেলে আলীম উদ্দিন ওরফে পলাশ(৩৫)। এ ঘটনায় তিনি বুধবার রাতে(২৫ জানুয়ারি) দোয়ারাবাজার থানায় সাধারণ ডায়েরি করেন।

 

এনামুল কবির মুন্না উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের বাসিন্দা। তিনি দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের ছাতক দোয়ারাবাজার প্রতিনিধি হিসেবে হিসেবে কাজ করছেন।

 

এনামুল কবির মুন্না বলেন, সংবাদ সংগ্রহের কাজে তিনি দুপুর ১ টায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই কমিউনিটি ক্লিনিকে যান কমিউনিটি ক্লিনিক বন্ধ দেখে ফেইসবুক লাইভ করি। এই কারণে দুপুর ১টা ৪৫ মিনিটে ০১৭২২১০৭২২৩ এই মোবাইল নম্বর থেকে তাঁকে ফোন করা হয়। এ সময় আলীম উদ্দিন ওরফে পলাশ কথা কা’টা কাটির একপর্যায়ে আমাকে প্রাণনাশের হুমকি দেয়।

 

সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। তারা বলেন দ্রুত হুমকিদাতাকে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বলেন, এ ঘটনায় এনামুল কবির মুন্না নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..