সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৩
দোয়ারাবাজার সংবাদদাতা: সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুৎস্পর্শ হয়ে সাইদুর রহমান ওরফে সাদির (৩৫) নামে এক যুবক মারা গেছেন।
গত সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উরুরগাঁও গ্রামের নিজ বাড়িসংলগ্ন সেচপাম্পের সংযোগলাইন মেরামতকালে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আবদুল মোতালিবের ছেলে।
নিহতের ছোট ভাই বিল্লাল হোসেন জানান, যথারীতি বিদ্যুতের লোডশেডিং চলছিল। এ সময় বড় ভাই সাদির সেচপাম্পের সংযোগলাইনের তার মেরামত করছিলেন। হঠাৎ বিদ্যুৎ চলে এলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে দোয়ারাবাজার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd