সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জুন ৬, ২০০৯
ক্রাইম সিলেট ডেস্ক : দেশে প্রচলিত আইনে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। তিনি বলেন, ‘সংসদে নতুন আইন পাসের পর সিটি করপোরেশন, পৌরসভাসহ অন্যান্য নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেওয়া হবে।’ বুধবার সকালে কিশোরগঞ্জ শহরের আলোরমেলায় ইসি’র সার্ভার স্টেশনের স্থান নির্বাচন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, ‘নির্বাচন কমিশনের বর্তমান সার্ভার ব্যবস্থা সম্পূর্ণ ঢাকা কেন্দ্রীক। আমরা এটাকে উপজেলা পর্যায় পর্যন্ত বিকেন্দ্রীকরণ করতে চাই, যাতে জাতীয় পরিচয়পত্র তৈরী ও ভোটার তালিকা হালনাগাদ করতে সার্ভার স্টেশন জনগণের সার্ভিস স্টেশন হিসেবে কাজ করতে পারে।’
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল হলে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে সক্ষম হবে কি না জানতে চাইলে শামসুল হুদা বলেন, সরকারের কাছ থেকে এ সংক্রান্ত প্রস্তাব পাওয়ার পর নির্বাচন কমিশন মতামত জানাবে। তবে এ ব্যাপারে তার এক সহকর্মী যে বক্তব্য দিয়েছেন তা তার ব্যক্তিগত অভিমত বলে তিনি জানান। সিইসি শহরের আলোরমেলায় সার্ভার স্টেশনের জন্য দুটি স্থান পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক মো: শাহ কামাল, পুলিশ সুপার ভানু লাল দাস, জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেনসহ উর্ধ্বতন সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে তিনি তাড়াইল, করিমগঞ্জ, কটিয়াদী, নিকলী ও বাজিতপুর উপজেলায় সার্ভার স্টেশনের স্থান পরিদর্শনে যান।
Sharing is caring!

| S | S | M | T | W | T | F |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | |||

………………………..

Design and developed by best-bd