সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
ছাতক প্রতিনিধি :: ছাতকে থানা পুলিশের অভিযানে একটি ইঞ্জিন চালিত নৌকাসহ চাঁদাবাজির অভিযোগে ৫জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে শহরের রইছ বোর্ডিং এলাকার সুরমা নদী থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ছাতক থানার এসআই মহিন উদ্দিন বাদী হয়ে ছাতক থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। শনিবার সকালে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আটককৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ইসলামপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের মৃত নেছার আহমদের পুত্র রুহুল আমিন (৩৮), গনেশপুর গ্রামের আজিজুল হকের পুত্র চয়ন মিয়া (২০), কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস গ্রামের সোনা মিয়ার পুত্র উজ্জল মিয়া (২৩), মৃত জমির উদ্দিনের পুত্র রুবেল মিয়া (২৪) ও ফরিদ মিয়া (৩৫)।
গোপন সংবাদর ভিত্তিতে ছাতক থানার এসআই মহিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সুরমা নদীতে চলাচলরত নৌ-যান থেকে অবৈধভাবে চাঁদা আদায়কারী দুটি ইঞ্জিন চালিত নৌকাকে ধাওয়া করে। দুটি নৌকা যোগে ১০-১২জন সশস্ত্র চাঁদাবাজ সুরমা নদীতে চলাচলরত নৌ-যান থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছিল। পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে চাঁদাবাজরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে একটি কাঠবডির নৌকাসহ ৫জনকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে নগদ ৫হাজার টাকা ও নৌযান থেকে ছিনিয়ে নেয়া একটি মোবাইল সেট, বাংলাদেশ ইঞ্জিন এন্ড বাল্কহেড ওনার্স এসোসিয়েশন নামে একটি চাঁদা আদায়ের রশিদ বই, নৌকায় রাখা একটি রাম দা ও ৩টি লাঠি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ধৃত ৫জনসহ ১৩জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪জনের নামে ছাতক থানায় মামলা দায়ের করা হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন এঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd