ছাতকে ছদ্মবেশে ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করলেন এসআই হাবিব
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০
ছাতক প্রতিনিধি :: ছাতকে ছদ্মবেশে ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামী আসিক আলী আসিদ (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার দুপুরে থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম’র নেতৃত্বে উপজেলার শারফিন নগর মাওরাটিলা হাওর এলাকায় ছদ্মবেশে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। সে ইসলামপুর ইউনিয়নের রাজারগাঁও গ্রামের আজমান আলীর পুত্র।
আসিক আলীর বিরুদ্ধে ৮ বছরের সাজা ছাড়াও ছাতক, মৌলভীবাজার ও কুলাউড়া থানায় একাধিক ডাকাতি ও চুরি মামলা রয়েছে বলে জানিছেন এসআই হাবিবুর রহমান পিপিএম।