সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাই উপজেলায় মোটর সাইকেলের ধাক্কায় আহত এক শিশু মৃত্যু হয়েছে। নিহতের নাম মোঃ হামিম মিয়ার (৮)। সে উপজেলার করিমপুর ইউনিয়নের মোঃ তছর আলীর ছেলে এবং সে নতুন কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।
শুক্রবার বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ওপুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) শিশুটির বাড়ির সামনে দিরাই-কাইমা সড়কে দাড়ানো অবস্থায় একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলেও শিশুটি রাস্তায় পড়ে গুরুতর আহত হয়।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (শুক্রবার) বিকেলে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd