সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে নৌকাডুবে প্রাণ হারিয়েছেন দুজন।তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। এদের একজন ৫০/৬০ বছরের বৃদ্ধ,অপরজন ১২/১৩ বছরের শিশুবলে জানা গেছে। ধারণা করা হচ্ছে তারা একই পরিবারে লোক।
আজ শনিবার সকাল ১০টায় দিরাই থেকে ছেড়ে ধল যাওয়ার পথে বেলা ১১টার দিকে উজানধল গ্রামের পাশে কালণী নদীতে যাত্রীবাহী নৌকাটি ঝড়র কবলে পড়ে ডুবে যায়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল জানান, দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।তাদের পরিচয় জানা যায়নি। আর কেউ নিখোঁজ রয়েছে কি না তা দেখা হচ্ছে। নৌকার মালিক ধল গ্রামের সুজন মিয়া।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd