সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে সংক্রামক ব্যাধি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ইমদাদুল হক (৬৫) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭টায় সিলেট নগরীর বেসরকারি একটি হাসপাতালে তিনি মারা যান। এর আগে তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন। সেখানে তার নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়েছে সংশ্লিষ্ট জায়গায় । তবে এখনো রিপোর্ট পাওয়া যায়নি। তিনি উপজেলার ভাতগাও ইউনিয়নের হায়দরপুর গ্রামের বাসিন্দা । মৃত ইমদাদুল হক মন্ডলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হায়দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
এদিকে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে প্রশাসনের লোকদের উপস্থিততে ইউনিয়নের স্বেচ্ছাসেবক টিমের একটি দল তার দাফন কাজ সম্পন্ন করে।
ছাতক উপজেলা নির্বাহী অফিসার গোলাম কবির জানান, স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে মৃত. ব্যক্তির দাফন সম্পন্ন করা হয়েছে। নমুনা পরিক্ষার পর জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd