করোনা আক্রান্ত হয়ে শামসুদ্দিন হাসপাতালে ছাতকের আ’লীগ নেতার মৃত্যু

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জুন ১, ২০২০

করোনা আক্রান্ত হয়ে শামসুদ্দিন হাসপাতালে ছাতকের আ’লীগ নেতার মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে করোনা আক্রান্ত য়ে আব্দুল হক নামের একজনের মৃত্যু হয়েছে। গত (২৯-মে) আব্দুল হক এবং তার ছেলের শরিরে কভিড-১৯ শনাক্ত হন।

সোমবার সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্তী।

আব্দুল হক উপজেলার জাউয়া বাজার ইউনিয়ন আওয়মীলীগ নেতা এবং কৈতক ২০ শয্যা হাসপাতালের মসজিদ মার্কেটে ঔষধের ব্যবসা করতেন।

এ উপজেলায় এখন পর্যন্ত চিকিৎসাসহ ২৬জনের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..