সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, মে ২৯, ২০২০
জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের সাংবাদিকের বসত ঘরে আগুনে প্রায় ২ লক্ষ টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিস ঘটনা স্থানে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।
স্থানীয়রা জানায়, জগন্নাথপুর অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক জুয়েল আহমদ এর বসত ঘরে শুক্রবার (২৯ মে) ভোরে আগুন লেলিহা শিখা দেখতে পান পাশের ঘরের এক ব্যক্তি। এ সময় সাংবাদিক সহ পরিবারের লোকজন ঘুমে ছিলেন, পাশের ঘরের লোকদের চিৎকারে ঘুম থেকে উঠে গ্রামের লোকজন মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। এর মধ্যে ঘরে থাকা আসবাব পত্র সহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়।
গ্রামবাসী জানান, পূর্ব বিরোধের জের ধরে বসত ঘরে আগুন দিতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। নতুবা এ স্থানে আগুন লাগার কথা নয়। তারা আরো জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে আগুন নেভানোর চেষ্টা করছিলাম। পরে ফায়ার সার্ভিসেস সহযোগিতায় প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আসে। জগন্নাথপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নব কুমার সিংহ এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের টিম আগুন নেভানোর কাজ করেন।
সংবাদিক জুয়েল আহমদ জানান, প্রতিবেশীদের চিৎকার শুনে ঘুম থেকে ওঠে দেখে বসতঘরে আগুন ছড়িয়ে পড়েছে। জগন্নাথপুরের ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসির সহযোগিতায় আগুনে নেভানো হলেও ততক্ষণে প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। আমি ধারনা করছি পূর্ব পরিকল্পিতভাবে কেউ আগুন লাগিয়েছে।
জগন্নাথপুরের ফায়ার সার্ভিস এর ষ্টেশন অফিসার নব কুমার সিংহ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রনে এনেছি। খবর পেয়ে জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার অনুজ কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ আগুন লাগার স্থান পরিদর্শন করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd