সিলেট ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯
খোরশেদা আক্তার বিউটি। সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের নেত্রী। তার বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।
মামলা দায়ের করেছেন প্রবাসীর স্ত্রী রুমানা আক্তার। মামলা নং ১৮৩।
বাদী তার এজাহারে উল্লেখ করেন ২০০৩ সাল থেকে স্বামী আনাউল কাদির চৌধুরীর ক্রয়সূত্রে রাজধানীর গুলশান-২ এর রোড নং ১১৩ , ফ্লাট নং ২/এ বাসায় তিনি বসবাস করে আসছেন। ২০১৭ সালে ২০ ডিসেম্বর স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে ২ মেয়ে নিয়েই ওই বাসাতেই বসবাস করছেন।
রুমানা তার গ্রামের বাড়ি সিলেটে বেড়াতে গেলে গত ৫ অক্টোবর তাঁর ফ্লাটের যাবতীয় মালামাল চুরি করে নিয়ে যায় খোর্শেদা গংরা । বিষয়টি জানতে পেরে পরদিন তিনি ঢাকাস্থ নিজ বাসায় উপস্থিত হয়ে চুরির ঘটনা সম্পর্কে বিস্তারিত অবগত হন। ৪ অক্টোবর রাত ১০ টা থেকে সাড়ে ১০ টার মধ্যে সংঘবদ্ধ চুরেরা এ সময় বাসার মূল্যবান ফার্নিচার সামগ্রী, সোনা-গহনাসহ মোট ৬৮ লাখ ৭৫ হাজার টাকার জিনিস চুরি করে নিয়ে যায় বলে এজাহারে তিনি উল্লেখ করেন।
বাদী রুমানা আক্তার জানান, পুলিশ প্রথমে মামলা নিতে গরিমষি করে। পরবর্তীতে উর্ধতন কর্মকর্তার হস্তক্ষেপে মামলাটি রের্কড করা হয়। মালামাল চুরি যাওয়ায় তিনি সন্তানদের নিয়ে চরম হতাশায় দিন কাটাচ্ছেন।
তিনি আরো বলেন, পুলিশ আশ্বাস দিয়েছেন দ্রুত চুরি যাওয়া মালামাল উদ্ধার করে আসামীদের আইনের আওতায় আনা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd