সিলেট | |
প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯
রাজশাহীর বাঘা উপজেলায় টিভি দেখার জন্য সুইচ দিতে বিদ্যুৎস্পৃষ্টে শ্যামলী খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হেলাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী শ্যামলী খাতুন (২৫) শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঘরে টিভি দেখার জন্য সুইচ দিতে যায়। এ সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনি আহত হন।
মনিগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন জানান, স্বজনরা তাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd