সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকার একটি বাসা থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ইলা শারমিন (২১)।
সোমবার ভোরে ওই এলাকার ৪ নাম্বার সড়কের সি ব্লকের, ১২ নাম্বার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, ইলা শারমিনের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙা উপজেলায়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd