সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকায় এসেছেন সিলেট-৪ আসনের সাংসদ ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ইমরান আহমদ।
প্রতিমন্ত্রীকে খুশি করতে বুধবার রাতে তাঁর বাসায় ট্রাক ভর্তি বিভিন্ন খাদ্যসামগ্রী পাঠান গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল।
সকালে ঘুম থেকে ওঠে এই ট্রাক দেখে ক্ষুব্ধ হন ইমরান আহমদ। সাথে সাথেই তিনি খাদ্যসামগ্রী সমেত ট্রাক পাঠিয়ে দেন ওসির কাছে।
এ ব্যাপারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ইমরান আহমদ বলেন, আমি কখনই কোনো উপহার গ্রহণ করি না। সে (ওসি) না জেনেই এগুলো পাঠিয়েছিলো। ফলে আমি তা ফিরিয়ে দিয়েছি।
আগামীতে কেউ যেন আমার কাছে কোনো উপহার না নিয়ে আসে একারণেও এগুলো ফিরিয়ে দিয়েছি, যুক্ত করেন সিলেট-৪ আসন থেকে বারবার নির্বাচিত এই সাংসদ।
তবে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল উপঢৌকনের ব্যাপারে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd