সিলেট ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর উপশহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপশহরস্থ সরকারি তিব্বিয়া কলেজের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত ছাত্রলীগ কর্মী সীমান্তিক স্কুলের নবম শ্রেণীর ছাত্র হোসাইন আল জাহিদ। সে উপশহরের তেররতনের ২৬নং বাসার আবুল কালামের ছেলে।
জানা যায়, সিনিয়র-জুনিয়র নিয়ে দ্বন্দ্বের জেরে ছাত্রলীগ নেতা জাকারিয়া মাহমুদ গ্রুপের হাতে নিহত হন জাহিদ। সে ছাত্রলীগের উপশহরের সুমন গ্রুপের কর্মী ছিল। বৃহস্পতিবার বিকেলে তিব্বিয়া কলেজের সামনে বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকা জাহিদের ওপর হামলা চালায়া জাকারিয়া মাহমুদ গ্রুপের কর্মীরা। এ সময়ে হামলাকারীরা জাহিদকে একাধিক ছুরিকাঘাত করে। এ সময় জাহিদের সাথে থাকা আরো ৩-৪ জনও ছুরিকাঘাতে আহত হন। রক্তাক্ত অবস্থায় জাহিদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ২২নং ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা এডভোকেট সালেহ আহমদ সেলিম সন্ধ্যা সাড়ে ৬টায় জানান, বন্ধুবান্ধবের মধ্যে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে তেররতন এলাকার জাহিদ নামের এক ছেলে মারা গেছে। আমি এখন ওসমানী মেডিকেলে যাচ্ছি তাকে দেখতে।
সিলেট মহানগরীর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীন বিরোধে জাহিদ নামের একজন খুন হয়েছেন বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd