সিলেট ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের অভিযানে সাড়ে ৪ লাখ ভারতীয় সিগারেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ।
আটক ব্যক্তি উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের লংপুর গ্রামের তজম্মুল আলীর ছেলে ইলিয়াস আলী।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই পিযুষ দাসের নেতৃত্বে উপজেলার পশ্চিম জাফলংয়ের তিতারাই এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের সাড়ে ৪ লাখ সিগারেট ও একটি ইঞ্জিন নৌকাসহ ইলিয়াসকে আটক করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল জলিল জানান, জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ লাখ টাকা।
তিনি আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করে শুক্রবার (১২ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd