সিলেট ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৭
শাহ অালম, নিজস্ব প্রতিনিধি: সিলেটের জাফলংয়ে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ২০১৭ সালের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি ও গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সোহেল আহমেদ’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, জাফলংয়ের ট্যুরিষ্ট পুলিশের ওসি দেবাংশু দে, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. রেজাউল ইসলাম, ইউপি সদস্য আব্দুল কাদির।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বল্লাপুঞ্জি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, সাংবাদিক মিনহাজ মির্জা, শাহ আলম, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, যুবলীগ নেতা কামাল হোসাইন, নাজমুর হোসাইন নাজিম, গুচ্ছগ্রাম সীমান্ত যুব সংঘের সভাপতি আব্দুল মান্নান, ব্যাবসায়ী শাহজাহান মিয়া, কালা মিয়া, চেরাগ মিয়া, ইউসুফ আহমেদ, লিটন আহমেদ প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd