সিলেট ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটক রিফাত আহমদ (১৯) ঢাকার উত্তরার আবু সাইদের ছেলে। সে ঢাকার একটি কলেজে লেখাপড়া করত।
জানা যায়- ঈদের ছুটিতে সিলেট এসে শনিবার পরিবার ও বন্ধুদের সাথে জাফলং বেড়াতে যায় রিফাত। সকাল ১১টার দিকে জাফলংয়ের পিয়াইন নদীতে সাতার কাঁটতে গিয়ে নিখোঁজ হয় সে। পরে বেলা ১২টার দিকে পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন পর্যটন পুলিশের পরিদর্শক আব্দুন নুর।
তিনি জানান- রিফাতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd