সিলেট ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৮
সিলেট-৪ আসন (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) সহ সিলেটবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দায়িত্বপ্রাপ্ত এডিশনাল পিপি ও কোম্পানীগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ। মঙ্গলবার (২১ আগস্ট) এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান আলাহপাকের নির্দেশে মুসলিম জাতির পিতা হযরত ঈব্রাহিম (আ.) তার প্রিয় সন্তান হযরত ইসমাঈল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে যেভাবে পরম করুনাময় আলাহতায়ালার সন্তুষ্টি বিধান ও নৈকট্য লাভ করেছিলেন। ঠিক তেমনি আমরা ইসলামের নির্দেশিত পথে নিজের জান ও মালের কোরবানি করে সেই ত্যাগের আদর্শ যেন অনুসরণ করি। আমাদের জীবনে এই আদর্শের প্রতিফলন ঘটানোই হবে সার্থকভাবে ঈদ উদযাপন। পবিত্র এ হজ্বের মৌসুমে পশু কোরবানীর মাধ্যমে মানুষের মনের কুপ্রবৃত্তিকে কোরবান করা হয়। ঈদুল আজহা ত্যাগ ও কোরবানির বৈশিষ্ট্যে মণ্ডিত। ঈদে ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক এ কামনা করি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd