সিলেট ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেটে একজন বয়োবৃদ্ধ রোগীর জীবন বাঁচাতে নিজের শরীর থেকে রক্ত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে অন্যকে রক্তদান করতে উৎসাহিত করলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নায়েক মোঃ এনামুল ইসলাম।
সিলেট জেলা গণতন্ত্রী পার্টির দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন এর বয়োবৃদ্ধা মাতা মোছাঃ হাওয়ারুন্নেছা দীর্ঘদিন যাবত রক্ত শুন্যতায় ভুগছিলেন। রোগীর হিমোগøুমনের মাত্রছিল ৩.১। ‘‘ও পজিটিভ’’ প্রচুর রক্তের প্রয়োজন ছিল। রক্তদাতা পাওয়া অনেকটা কঠিন হয়ে পড়ে। এ বিষয়টি জানতের পেরে রক্ত দিতে আগ্রহী হন পুলিশের নায়েক মোঃ এনামুল ইসলাম। এরপর সে রোগীর প্রয়োজনে কয়েকবার রক্তদান করেন।
পুলিশের একজন নায়েক ও নাট্যকর্মী হয়েও শত ব্যস্ততার মাঝেও হাসপাতালে গিয়ে রোগীকে রক্ত দিয়ে মানবতার কল্যাণে সংগঠন শিল্পী ঐক্যজোট, সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও সিলেট মেট্রোপলিটন পুলিশের নায়েক মোঃ এনামুল ইসলাম প্রমাণ করলেন মানুষ মানুষের জন্য। যদি এভাবে আমরা সকলে রক্ত দেই তাহলে হয়তো রক্তের অভাবে কোন মানুষের মৃত্যু হতো না।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd