সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৮
স্টাফ রিপোর্ট :: ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. এস এম মাহবুবুর রহমান ইন্তেকাল করেছেন।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ওসমানী হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ডা. মাহবুবুর রহমানের বাড়ি খুলনা জেলার খালিশপুর থানার চরেরহাট গ্রামে।
মরহুম ডা. এস এম মাহবুবুর রহমানের প্রথম জানাযা গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক সহ হাসপাতালের সকল ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
আজ বুধবার মরহুমের লাশ খুলনা জেলার খালিশপুর থানার চরেরহাট গ্রামে নেয়া হবে। আর সেখানেই পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের বিভিাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. এস এম মাহবুবুর রহমানের মৃত্যুতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সকল ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd