সিলেট | |
প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৬
গোয়াইনঘাট প্রতিনিধি :: ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন, আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার স্বপ্নপূরণ এবং শিক্ষার্থীদের আইইএলটিএস প্রস্তুতির নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের উপরগ্রাম বাজার (হাদারপার বাজারে) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ব্রেকথ্রো আইইএলটিএস সেন্টার।
শনিবার (২৮ নভেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকী। সভাপতিত্ব করেন নুরুল আমিন জয় এবং স্বাগত বক্তব্য রাখেন রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুনকিরি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মামুন উর রশিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামনী প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহমেদ, গোরাগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মঈন উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, আজিজুর রহমান, যুবদল নেতা আলিম উদ্দিন দুর্জয় ও আব্দুল কাদির সুমন, রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল হক, রাকিবুল ইসলাম, সাজিদুল হক রায়হানসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি ভাষায় দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন পূরণে আইইএলটিএস সেন্টার একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা। তাই প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য নিজ এলাকায় আইইএলটিএস প্রস্তুতির সুযোগ সৃষ্টি হওয়া নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ।
তারা আরও বলেন, গোয়াইনঘাটের অনেক মেধাবী শিক্ষার্থী আর্থিক ও ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় ইংরেজি প্রশিক্ষণ থেকে বঞ্চিত হয়। হাদারপার বাজারে ব্রেকথ্রো আইইএলটিএস সেন্টারের কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় শিক্ষার্থীরা নিজ এলাকায় থেকেই ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি এবং আইইএলটিএস প্রস্তুতির সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।
বক্তারা প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের প্রতি মানসম্মত শিক্ষা, দক্ষ প্রশিক্ষক এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণে শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে অতিথিরা প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে বলেন, ব্রেকথ্রো আইইএলটিএস সেন্টারের ভবিষ্যতে গোয়াইনঘাটসহ আশপাশের এলাকার শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন এই প্রতিষ্ঠানের যাত্রার মধ্য দিয়ে গোয়াইনঘাটের শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষার স্বপ্নপূরণের পথে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হলো।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd