বিদেশ যাত্রীদের সাথে প্রতারণা, সিলেটের মেডিকেল সেন্টারকে লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৬

বিদেশ যাত্রীদের সাথে প্রতারণা, সিলেটের মেডিকেল সেন্টারকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :: বিদেশ যাত্রীদের সাথে প্রতারণা, ব্লাড সেম্পলে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে সিলেটের হিলভিউ মেডিকেল সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার দুপুরে নগরের আম্বরখানা এয়ারপোর্ট রোডে হিলভিউ মেডিকেল সেন্টারে এ অীভযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা শাখা।অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া।অভিযানকালে বিদেশ যাত্রীদের সাথে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগের প্রমাণ পাওয়া যায়।এ ব্যাপেরে অভিযানে নেতৃত্ব দেওয়া মোহাম্মদ আরিফ মিয়া জানান, আমাদের কাছে অনলাইনে অভিযোগ আসে- হিলভিউ মেডিকেল সেন্টারে বিদেশ যাত্রীদের মেডিকেল টেস্টের সরকার নির্ধারিত ফি ৮ হাজার ৫০০ টাকার পরিবর্তে ১২ হাজার ৫০০ টাকা রাখা হয়। এই অভিযোগ পেয়ে আমরা তদন্তে নামি। তদন্তে কিছু গুরুতর অনিয়ম পাওয়া যায়। দেখা যায়, তাদের কোন রেজিস্ট্রার নাই। কোন পরীক্ষা না করিয়ে এমনকি কোন সেম্পল না নিয়েই এখানে বিদেশযাত্রীদের ভুয়া মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদান করা হয়।তিনি বলেন, তারা আর এমন কাজ করবে না স্বীকারোক্তি দেওয়ায় প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ না করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

………………………..