সিলামে কলেজ ছাত্রী ধর্ষণ

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০১২

সিলামে কলেজ ছাত্রী ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমার সিলামে এক ১৭ বছরের কলেজ ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে।
শুক্রবার (২ নভেম্বর) রাতে ঐ ছাত্রীর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঐ দিন বিকেলে ছাত্রীর মা- বাবা তাকে ঘরে রেখে তার নানাকে নিয়ে হাসপাতালে ভর্তি হন। নানার শারিরিক অবস্থা খারাপ হওয়ায় তারা আর বাড়িতে ফিরতে পারেননি। এই সুযোগে ধর্ষক তাজরুল (৪২) ঘরে ডুকে ধর্ষণ করে। ধর্ষনের পর মেয়েটি মাটিতে লুটিয়ে পড়লে ধর্ষক মেয়েটিকে রেখে পালিয়ে যায়। পরে তাকে বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ছাত্রীর মা বলেন, সকালে বাড়িতে এসে দেখি আমার মেয়ে বিবস্ত্র অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে যাই।
আমি আমার মেয়ের ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2012
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

সর্বশেষ খবর

………………………..