সিলেট | |
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৪
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলায় ফ্যাসিস্ট আখ্যা দিয়ে এক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী বুরহান উদ্দিন জালাল।
সূত্র মারফত জানা যায়, ভুক্তভোগী বোরহান উদ্দিন জালাল এর ভাই মোঃ নিজাম উদ্দিন ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকায় তাহার সহিত অন্যান্য রাজনৈতিক দলের আদর্শিক মতবিরোধ গড়ে ওঠে। উক্ত মতবিরোধের জেরে গত ১০ আগস্ট ২০২৪ইং সন্ধ্যা ৬ টার দিকে হামতনপুর এলাকায় প্রায় ৪০-৫০ জন সন্ত্রাসী বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঐ ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ইট পাটকেল নিক্ষেপ করে ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং এক লক্ষ টাকা নিয়ে যায় বলে নিশ্চিত হওয়া গেছে। ছাত্রলীগের ঐ নেতার ভাই বুরহান উদ্দিন জালাল এর দাবি, হামলায় তার বাড়ির প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। উক্ত ঘটনায় এলাকার জনসাধারণ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। ভূক্তভোগী নিরাপত্তার জন্য ঘটনার পরের দিন (১১ আগষ্ট) ওসমানীনগর থানায় জিডি নং-১৯০/২০২৪, তারিখ ১১/০৮/২০২৪ইং দায়ের করেছেন। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান যে, জালাল নামীয় এক লোক একটি জিডি দাখিল করেছেন। অভিযোগের সত্যতা ও ঘটনার বিষয়ে পুলিশের তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd