সিলেট ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৩
মাধবপুর সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুরে কিশোরী (১৪) কে ফুসলিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রেখে পাশবিক নির্যাতনের ঘটনায় ১ বছর পলাতক থাকার পর পুলিশ সাইফুল ইসলাম (২১) কে ঢাকা থেকে গ্রেফতার করে। আসামি সাইফুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরর্মলন্ডল গ্রামের লিটল মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গত বছরের ১৪ ফ্রেব্রযারী দুপুর ১৪ বছর বয়সী ওই ছাত্রীকে উপজেলার ইটাখোলা মাদ্রাসার সামনে থেকে ফুসলিয়ে সিএনজি অটোরিকশার উঠিয়ে সাইফুল অজ্ঞাত স্থানে নিয়ে আটকিয়ে পাশবিক নির্যাতন করে। কয়েক দিন পর অসুস্থ অবস্থায় সে বাড়ি পালিয়ে এসে নির্যাতনের কথা জানালে এঘটনায় মামলা করা হয়। এর পর থেকেই সাইফুল আত্বগোপনে চলে যায়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাজিব রায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে সঙ্গীয় এএসআই জাহাঙ্গীর সোমবার ১৬ জানুয়ারি সকালে তাকে রাজধানী ঢাকার শ্যামপুর থানার পোস্তা বাড়ি থেকে গ্রেফতার করে মাধবপুরে নিয়ে আসা হয় আজ ১৭ জানুয়ারি মঙ্গলবার আসামীকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd