ছাতক প্রতিনিধি :: ছাতকে বোরহান উদ্দিন (৪৮) নামের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ২টায় গোবিন্দগঞ্জ নতুনবাজারের গরুর হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করেন ছাতক থানার এসআই হাবিবুর রহমান পিপিএম।
গ্রেফতারকৃত বোরহান উদ্দিন উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের মৃত রইছ আলীর পুত্র। গ্রেফতারকৃতের বিরুদ্ধে সিআর মামলা নং ০১/২০২০ইং রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সে ওই মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামী।