সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলাতে রহিমা বেগম নামের এক নারী অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে তিনটি সন্তান জন্ম দিয়েছেন।
বুধবার (১৯ আগষ্ট) সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে তিনি সন্তানগুলো প্রসব করেন। তিন সন্তানই মেয়ে।
রহিমা বেগম উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউরি গ্রামের আব্দুস সালামের স্ত্রী। এক সঙ্গে তিন সন্তান জন্মের খবর গ্রামে ছড়িয়ে পরলে তার বাড়িতে ভিড় করেন অনেকে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিন সন্তানসহ মা সুস্থ আছেন। মা-মনি প্রজেক্টের প্যারামেডিক্স নাইস খাতুন জানান, সিজার ছাড়াই তার হাতেই একে একে তিনটি সন্তান প্রসব হয়েছে। পরিবারটি খুবই গরীব। তিন সন্তানের মধ্যে ১ম সন্তানটির ওজন ১কেজি ৫০০ গ্রাম, ২য় সন্তানটির ওজন ১ কেজি ৭০০ গ্রাম ও ৩য় সন্তানটির ওজন ১ কেজি ৩০০ গ্রাম। তাদের ডাক্তার দেখানো পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু তারা টাকা না থাকার কারনে ডাক্তার না দেখিয়ে বাড়িতে চলে গেছেন।
তিন নবজাতকের বাবা আব্দুস সালাম বলেন, তার ৪ বছরের আরেকটি ছেলে রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd