সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে আনন্দ ভ্রমণে গিয়ে নিখোঁজ এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে জেলার তাহিরপুর উপজেলার পাঠলাই নদীতে এ ঘটনা ঘটে। তবুও কিছুতেই বন্ধ হচ্ছে না টাঙ্গুয়ার হাওরের পর্যটন।
মৃত জাহেদ চৌধুরী ফেনী সদরের দিলরাজপুর গ্রামের ফজলুল হক চৌধুরীর ছেলে। তিনি তিতুমীর সরকারি কলেজের বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক (নীলাদ্রি) দেখতে রাজধানী থেকে ১১ জনের একটি দল বৃৃৃহস্পতিবার সকালে তাহিরপুরে যায়। তারা একটি ট্রলার ভাড়া করে দিনভর টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক (নীলাদ্রি) ঘুরে সন্ধ্যায় টেকেরঘাট নৌ-ঘাটে নৌকায় রাত্রিযাপন করে। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে সবাই বুঝতে পারে জাহেদ নৌকায় নেই। এরপর দীর্ঘক্ষণ খুঁজেও তাকে না পেয়ে তারা পুলিশকে জানায়।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, স্থানীয়দের সহায়তায় টেকেরঘাট ফাঁড়ির পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে ওই শিক্ষার্থীর খোঁজ করেন। বিকেল সাড়ে ৪টার দিকে টেকেরঘাট কমিউনিটি ক্লিনিকের সামনের হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সকালের কোনো এক সময় তিনি নৌকা থেকে পড়ে ডুবে যান। লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd