দশগাঁও নওয়াগাঁও হাইস্কুল এন্ড কলেজে পেলো তিন কোটি ছত্রিশ লক্ষ টাকার চারতলা বিল্ডি
প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২০
সৈয়দ হেলাল আহমদ বাদশা:: ছবিতে দেয়া এ ভবনটির কাজ শুরু করার জন্য রবিবার সকাল ১১:০০ ঘটিকার সময় স্থান নির্বাচন ও সরেজমিন পরিদর্শনে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি ও বারংবার নির্বাচিত গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, অধ্যক্ষ খলিলুর রহমানসহ শিক্ষক-শিক্ষিকা ও কমিটির সদস্যবৃন্দ।
গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালককে সাথে নিয়ে সরজেমিনে স্হান পরিদর্শন করে কাজ শুরুর যাবতীয় প্রস্তুতি ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
অভিনন্দনপ্রাপ্যতা ও কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ যাদের নিকট, মাননীয় প্রধানমন্ত্রী, সিলেট-৪ নির্বাচনী এলাকার শিক্ষার আলোকবর্তিকা মাননীয় প্রবাসীমন্ত্রী, জননেতা ইমরান আহমদ এমপি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব আব্দুল হাকিম চৌধুরীকে বিদ্যালয় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনসাধারণ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।