সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, মে ২২, ২০২০
ছাতক প্রতিনিধি :: ছাতকে ৫ দিনের ব্যবধানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। উভয় হত্যাকান্ড সংঘর্ষের কারনে ঘটেছে। ১৪ মে উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের নিজাম উদ্দিন (৩৫) ও ১৯ মে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মহনপুর গ্রামের সিরাজ মিয়া (৩৫) সংঘর্ষে নিহত হয়। উভয় ঘটনায়ই ছাতক থানায় পৃথক হত্যা মামলা দায়ের করা হয়েছে।
১৪ মে পূর্ব বিরোধের জের ধরে জয়নগর গ্রামের আব্দুল লতিফ ও তৈয়ব আলী পক্ষদ্বয়ের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত সিরাজ মিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় নারীসহ আহত হয় আরো ৭ জন। অপরদিকে, ১৯ মে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে মহনপুর গ্রামের ফিরোজ আলী ও শহিদ মিয়ার পক্ষদ্বয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১০ ব্যক্তি আহত হয়।
সংঘর্ষে গুরুতর আহত সিরাজ মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু ঘটে। বর্তমানে উভয় গ্রামেই বিরাজ করছে পুলিশ আতংক।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd