সিলেট | |
প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, মে ১১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আবারও বাঙালি মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। গত তিন দিন মৃত্যুর সংখ্যা কম থাকলেও গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা নিউইয়র্কের বিভিন্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদের মধ্যে তাসমিন নাওয়ার তমা নামে এক বাংলাদেশি প্রায় ২৮ দিন আগে অসুস্থ হলে নিউইয়র্ক স্টোনিব্রুক হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানেই তিনি প্রতিনিয়ত করোনার সাথে লড়াই করেন। কিন্তু শেষ পর্যন্ত বাঁচতে পারেননি। গত ৯ মে রাত ১টা ৪০ মিনিটে ইন্তেকাল করেন।
মৃতের স্বামী নাজমুস সাকিব জানান, তমার সাথে তিনি ৭ বছর প্রেম করেন এবং ২০১২ সালে তারা বিয়ে করেন। বিয়ের পর প্রিয়তমা স্ত্রীকে নিউইয়র্ক নিয়ে আসেন এবং নিউইয়র্কের লংআইল্যান্ডে বসবাস শুরু করেন।
চার বছর আগে কোলজুড়ে আয়দান নামে এক সন্তান আসে। ছোট্ট সুখের সংসার, ভালোভাবেই চলছিল, কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস; তাদের সেই সুখে আঘাত হানে করোনাভাইরাস।
ছেলেকে নিয়ে নাজমুস সাকিব ও তাসমিন নাওয়ার তমা থাকতেন লং আইল্যান্ড কাউন্টিতে। তমার বাড়ি ময়মনসিংহে। গত ২৮ দিন আগে করোনাভাইরাসে সংক্রমিত হন তমা। তখন থেকেই হাসপাতালে ছিলেন তিনি। অবশেষে ২৮ দিন যুদ্ধ করে করোনার কাছে হেরে গেলেন তমা।
স্ত্রীর মৃত্যুর খবর দিতে গিয়ে স্বামী নাজমুস সাকিব কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলেটা এতিম হয়ে গেল, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd