সিলেট ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০
ছাতক প্রতিনিধি :: ছাতক থানার বাতিরকান্দি এলাকার চাঞ্চল্যকর শিশু মোস্তাফিজুর রহমান ইমন (০৭) হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী ছালেহ আহমদকে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ।
গতকাল রাতে গাজীপুর বাসন থানা পুলিশের সহায়তায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ছালেহকে তথ্য প্রযুক্তি ব্যবহার সহ ছদ্মবেশে গাজীপুর বাসন থানাধীন চান্দনা বৌবাজার এলাকা হইতে গ্রেফতার করেছেন ছাতক থানার এস আই হাবিবুর রহমান (পিপিএম)।
উল্লেখ্য আসামী ছালেহ আহমদ সহ তাহার সহযোগী আরো তিনজন মিলে ২০১৫ইং সালে ২৭শে মার্চ বিকাল বেলা শিশু মোস্তাফিজুর রহমান ইমনকে অপহরণ করতঃ দুইলক্ষ টাকা মুক্তিপন আদায় করার পরও শিশু ইমনকে হত্যা করিয়া বাতিরকান্দি হাওরে লাশ গুম করে রাখে। উক্ত ঘটনার ২২ দিন পর শিশু ইমন এর কঙ্কাল উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় মামলা হওয়ার পর হত্যাকান্ডের ঘটনায় জড়িত তাহার সহযোগী তিনজন গ্রেফতার হইলেও আসামী ছালেহ আহমদ ২০১৫ সাল হইতে গাজীপুর বাসন থানাধীন চান্দনা বৌবাজার এলাকায় আত্মগোপন করিয়া ছিল।
উক্ত আসামী পলাতক থাকা অবস্থায় দ্রুত বিচার আদালত সিলেট দ্রুত বিচার (দায়রা) -০৪/২০১৬, জিআর-৬৫/২০১৫ (ছাতক) ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধীত-২০০৩) এর ৮/৩০ তৎসহ পেনাল কোড ৩০২/২০১/৩৪ ধারায় উক্ত আসামীকে সহ তাহার সহযোগী তিনজনকে ও বিজ্ঞ আদালত গত ০৬/০২/২০১৯ ইং তারিখ মৃত্যুদন্ড (ফাসীঁর আদেশ) প্রদান করেন।
আমামী ছালেহ আহমদ এর নামে আরেকটি দ্রুত বিচার ০৯-১৪, জিআর-১৮৯ (ছাতক) ধারা- আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) এর ৪(১) মামলায় ও ০৩ (তিন) বছরের সশ্রম কারাদণ্ড হয়। উক্ত মামলায় ও সে পলাতক ছিল।
এ ব্যাপারে এস আই হাবিবুর রহমান পিপিএম বলেন মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি ছালেহ রায় ঘোষণার পরেই দেশের বিভিন্ন স্থানে আত্নগোপনে চলে যায়।থাকে ধরতে আমাকে ছদ্মবেশ ধরতে হয়েছে। আমাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করার জন্য সুনামগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন,ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল এবং এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে সংগীয় এএসআই মহিউদ্দিন, কং-২১৯ সৌরভ বিশ্বাস, কং-৩৬২ সাকির হোসাইন ও আব্দুর রশিদ কাইয়ুম, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd