সিলেট | |
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি ও মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পিযুষ কান্তি দে’কে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কোতোয়ালী থানা পুলিশ সুত্র জানিয়েছে গ্রেফতারকৃত পিযুষ কান্তি দে’কে মঙ্গলবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বুধবার কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিয়া বলেন, পিযুষ কান্তি দে’র বিরুদ্ধে বিরুদ্ধে জিআর ২৯৮/২০১৬ মামলা গ্রেফতারি পরোয়ানা ছিল।
মঙ্গলবার বেলা দেড়টার দিকে শেখঘাট কুয়ারপাড়স্থ বাসা থেকে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd