সিলেট ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর লালদিঘীরপাড় এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ লাশের পরিচয়ের সন্ধান করছে।
আজ রবিবার সন্ধ্যায় পুলিশ জানিয়েছে, কাল শনিবার সকাল ১০টার দিকে লালদিঘীরপাড়স্থ গুলিস্তান কমপ্লেক্সের সামনে এক যুবকের (৩২) লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। পরে কোতোয়ালী থানার এসআই মনিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশটি ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা লাশের পরিচয় জানা থাকলে কোতোয়ালী থানার ০১৭৮৬-৬৩৬৫৬৫ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd