সিলেট ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাঘরিষ্ট আসন পেয়ে জয়লাভ করায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড,সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার সন্ধা ৭টায় গণভবনে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও নৌকা উপহার দেন নেতৃবৃন্দ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক ও এনার্জি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ প্রমূখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd