সিলেট ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : ফরিদপুরে নিষিদ্ধ পলিথিন জব্দের পর তিন ব্যবসায়ীকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান ও রিফাত আরা মৌরি এবং পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আবু সাঈদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেয়। পরে সাজাপ্রাপ্তদের ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জাহাঙ্গীর কাজী, কামরুল ইসলাম ও তারেকুল ইসলাম।
এর আগে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল জেলার সদর থানা রাজবাড়ি রাস্তার মোড়ের উপজেলা মসজিদ মার্কেটের সামনে থেকে তার আটক করে। এসময় নিষিদ্ধ ঘোষিত পাঁচ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd