সিলেট ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৮
সিলেট :: কানাইঘাট বাজারে জমিয়তে উলামা বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে আগামী ২৭ অক্টোবর শনিবার দুপুর ১২টায় সিলেট রেজিষ্ট্রি মাঠে জমিয়তে উলামা বাংলাদেশ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাযহাব সংরক্ষণ শীর্ষক মহা সমাবেশ সফলের লক্ষ্যে গতকাল বুধবার বিকেল ৫টায় এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি কানাইঘাট পৌর এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কানাইঘাট বাজার পয়েন্টে এক পথসভায় মিলিত হয়।
হাফিজ মাওঃ নজির আহমদের সভাপতিত্বে এবং ছাত্রনেতা জমিয়তে তালাবার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জুনায়েদ আল হাবীবের পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহা-সচিব মাওঃ আবুল হোসেন চতুলী, তিনি বলেন, ২৭ অক্টোবর শনিবার সিলেটে জমিয়তে উলামার মহা সমাবেশ জন সমুদ্রে পরিণত হবে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তে উলামার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ ক্বারী হারুনুর রশিদ চতুলী।
বক্তব্য রাখেন, জমিয়তে তালাবার কেন্দ্রীয় সাবেক নেতা মাওঃ বদরুল ইসলাম আল ফারুক, জমিয়তে তালাবার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওঃ আসআদ আহমদ প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd