সিলেট ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৮
জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জে ঝুলন্ত অবস্থায় আব্দুশ শুক্কুর (৫৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরের দিকে জকিগঞ্জ থানা পুলিশ বলরামেরচক গ্রাম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে রহস্য দেখা দিয়েছে।
জকিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আব্দুশ শুক্কুরের বাড়ীর পুকুর পাড়ের একটি গাছে গামছা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd