সিলেট ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের যতরপুরস্থ বাসা থেকে সোমবার রাত ৮টার দিকে বিএনপির বেশকয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। আটককৃতদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী রয়েছেন।
তবে থানায় নেওয়ার পর যাচাই বাছাই করে মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীসহ কয়েকজনকে ছেড়ে দিয়েছে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করে সিলেট কোতোয়ালী থানার সহকারী কমিশনার সাদেক কাওসার দস্তগীর বলেন- যতরপুর থেকে ডা. শাহরিয়ার, কয়েস লোদীসহ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে এসেছেন তারা। তবে যাচাই বাছাই করে কয়েস লোদীসহ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে, ডা. শাহরিয়ারসহ বাকিরা এখনো থানায় আছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd