সিলেট ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সড়ক পরিবহন আইন ২০১৮ সংস্কার সহ ৮ দফা দাবি ২৭ অক্টোবরের মধ্যে না মানলে আগামী ২৮ ও ২৯ অক্টোবর ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।
শনিবার (২০ অক্টোবর) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমাস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত বিভাগীয় শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।
এসময় তিনি বলেন, ৪৮ ঘন্টার ধর্মঘটে দাবি আদায় না হলে, ৯৬ ঘন্টার পরিবহণ ধর্মঘটের ডাক দেয়া হবে। তাতেও দাবি আদায় না হলে সারা দেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দেয়া হবে।
সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি আব্দুর রহিম বক্স দুদু ও সাদিকুর রহমান হিরু।
সমাবেশের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক নেতারা ২৮ ও ২৯ অক্টোবর দুইদিন ব্যাপী পরিবহন ধর্মঘট আহবানের ইঙ্গিত দেন। বিভাগীয় শ্রমিক সমাবেশে সকল উপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।
শ্রমিক সমাবেশ থাকায় সিলেট থেকে ছেড়ে যায় নি কোন দুর পাল্লার বাস। এতেকরে ভোগান্তিতে পরেন সাধারণ যাত্রীরা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd