সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, জুন ৯, ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের হেতিমগঞ্জ কোনাচর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে । এ ঘটনায় কমপক্ষ ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানায়। খবর পেয়ে আলমপুর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রচেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে কোনাচর বাজারের গিয়াস মিয়া মার্কেটের রফিক মিয়ার দোকানে আগুন লাগে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী আরো ৪টি দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রচেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কমপক্ষে ৬ লক্ষ টাকার মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাযায়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd