সিলেট ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর কাজীরবাজার ব্রিজ এলাকায় ছুরিকাঘাতের পর সিলেট এমএজি ওসমানী মেডিকেলে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়।
নিহত যুবক হচ্ছেন সুনামগঞ্জের জগন্নাথপুরের মোহাম্মদ আলী (৩০)। তিনি দক্ষিণ সুরমার তেলিবাজারে বসবাস করতেন। এর আগে সন্ধ্যা ৭ টায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কাজীরবাজার ব্রিজ এলাকায় মোহাম্মদ আলীকে ছুরিকাঘাত করা হয়। এসময় তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মোহাম্মদ আলী মৃত্যুর কোলে ঢলে পড়েন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান আর্থিক লেনদেন সংক্রান্ত কারণে সে খুন হতে পারে। আমরা বিষয়টি অনুসন্ধান করছি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd