সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, মার্চ ৪, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : জঙ্গীবাদে বিশ্বাসী হয়েই শাবির অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর ফয়জুর হাসান ওরফে শফিকুর হামলা করেছে বলে ধারণা র্যাব-৯।
রোববার বিকালে র্যাব-৯ এর সদর দপ্তরে এক প্রেসব্রিফিংয়ে এমন ধারণা পোষণ করেন র্যাব-৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ। তিনি বলেন, প্রাথমিকভাবে হামলাকারী একাই এ হামলায় অংশ নিয়েছে বলে তারা ধারণা করছেন। তবে, এ বিষয়ে তারা আরো অধিকতর তদন্ত করছেন।
ফয়জুর জানিয়েছে, ‘ড. জাফর ইকবাল ইসলামের শত্রু। এ কারণে সে তার ওপর হামলা চালিয়েছে।’ রোববারই তাকে পুলিশে হস্তান্তর করা হবে বলে জানান এ র্যাব কর্মকর্তা। এ ঘটনায় র্যাব তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানান তিনি।
আটককৃতরা হচ্ছে- ফয়জুরের চাচা আবুল কাহ্হার, রাজা ম্যানশনের একটি কম্পিউটার দোকানের মালিক মঈন উদ্দিন এবং অন্য একজন। র্যাব- তদন্তের স্বার্থে তৃতীয় জনের নাম প্রকাশ করেনি। তবে, দ্বিতীয়জনের কম্পিউটারের দোকানে সে ৮ মাস চাকুরি করেছে।
কর্নেল আলী হায়দার আজাদ বলেন, ‘ফয়জুরের কাছ থেকে র্যাব বিভিন্ন ধরনের তথ্য পেয়েছে। সেই তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, ফয়জুর দাখিল পর্যন্ত পড়ালেখা করেছে। আলিমে অধ্যয়নের এক পর্যায়ে সে পড়ালেখা ছেড়ে দেয়।
জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় জালালাবাদ থানায় মামলা হয়েছে। রবিবার বেলা ৩টায় মামলাটি রেকর্ড করা হয় বলে জানিয়েছেন থানার ওসি শফিকুল ইসলাম। শাবি রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd