সিলেট ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৪৮ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের সুরমা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যাক্তির ভাসমান লাশ বুধবার থানা পুলিশ উদ্ধার করেছে।’ পৌর শহরের ওয়েজভখালী এলাকা সংলগ্ন সুরমার তীর থেকে ৩০ বছর বয়সী ওই ব্যাক্তির লাশ উদ্ধার করা হলেও পুলিশ নিহতের কারন ও পরিচয় নিশ্চিত হতে পারেনি।’
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) আবদুল্লাহ আল মামুন বুধবার রাতে জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে শহরের ওয়েলখালী এলাকা সংলগ্ন সুরমা নদীর তীরে ভাসমান অবস্থায় বুধবার দুপুরে অজ্ঞাত নামা এক ব্যাক্তির লাশ পুলিশ উদ্ধার করেছে। নিহত ব্যাক্তির এক হাতে কালো সুতা দ্বারা বাঁধা একটি তাবিজ পাওয়া গেলে পড়নে পরিধেয় কোন কাপড় পাওয়া যায়নি।’ সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে নিহততের লাশ বিকেলে দাফনের জন্য আন্জুমানে মফিদুলের কাছে হস্তান্তর করা হয়।এ ব্যাপারে সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd