ডিআইজি রহমানের নারী কেলেঙ্কারী নিয়ে যা বললেন সাংবাদিক খোকন

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৮

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিআইজি মিজানুর রহমানের নারী কেলেঙ্কারীর ঘটনায় গঠিত তদন্ত কমিটি যুগান্তরের সিনিয়র রিপোর্টার নেসারুল হক খোকনের সাক্ষ্যগ্রহণ করেছে। কমিটির আবেদনের প্রেক্ষিতে নেসারুল হক খোকন গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত এ সাক্ষ্য দেন।

এ সময় তিনি তদন্ত কমিটির কাছে বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়ে তদন্ত কাজে সহযোগিতা করেন। সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত আইজিপি মাইনুর রহমান চৌধুরী, ডিএমপির উপকমিশনার শাহবুদ্দিন কোরেশী, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) মিয়া মাসুদ করিম।

Manual6 Ad Code

এ কমিটি যুগান্তর সাংবাদিকের কাছে সহযোগিতা চায়। এ প্রেক্ষিতে নেসারুল হক খোকন তথ্য দিয়ে তদন্ত কাজে সহযোগিতা করেন।

Manual5 Ad Code

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি দৈনিক যুগান্তরের প্রথম পাতায় ‘তুলে নিয়ে বিয়ে করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার!’ একই দিনে পত্রিকাটির ১৯নং পাতায় ‘বিয়ে যদি ভুয়া হয় তাহলে ডিআইজি মিজান আমার সঙ্গে চার মাস কেন সংসার করল’ ‘স্বামী স্ত্রীর পরিচয় গোপন রেখে রহস্যজনক দুই মামলা’ এবং ‘ঠিক আছে তুমি ডিভোর্স দিয়ে দাও ইউ ইউল বি ফেইস’ শিরোনামে অনুসন্ধানী প্রদিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন প্রকাশ হওয়ার পর দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

এ পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। একই সঙ্গে ডিআইজি মিজানকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..