গোলাপগঞ্জে জমি দখল নিতে এএসআই’র নেতৃত্বে হামলা

প্রকাশিত: ২:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২৬

গোলাপগঞ্জে জমি দখল নিতে এএসআই’র নেতৃত্বে হামলা

নিজস্ব প্রতিবেদক :: গোলাপগঞ্জে পুলিশের এএসআইর বিরুদ্ধে প্রতিপক্ষের ওপর হামলার অভিযোগ ওঠেছে। অভিযুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের- ৮ সিলেট ইউনিটে কর্মরত এএসআই আলম আহমদ। জোরপূর্বক ভুমি দখলের চেষ্টায় আত্মীয় স্বজনদের নিয়ে তিনি প্রতিপক্ষের ওপর হামলা করেন। কেবল হামলা করেই ক্ষান্ত হননি তিনি, প্রতিপক্ষকে ঘায়েল করতে একের পর এক মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বুধবার (২৫ আগস্ট) বেলা ২টায় সিলেট জেলা প্রেসক্লাব ও সিলেট প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামের লিলু মিয়ার স্ত্রী ভুক্তভোগী শেলি বেগম (৫০)। এ সময় তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ভাসুড়পুত্র কামিল আহমদ। লিখিত বক্তব্যে বলা হয়, মৌরসী ভূমির দখল নিতে এএসআই আলম পুলিশের প্রভাব খাটিয়ে একের পর এক মামলা দিয়ে ইচ্ছেমতো প্রতিপক্ষকে হয়রানী করে যাচ্ছেন। তুরুকভাগ পশ্চিমপাড়া গ্রামের মরম আলীর ছেলে পুলিশের এএসআই আলম আহমদের নেতৃত্বে চাচাতো ভাই লোকমান আলীর ছেলে নাছিম আহমদ, নজরুল আহমদ, মৃত মশাহিদ আলীর ছেলে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..